ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৬ জন নিহত

আন্তর্জাতিক

নিত্য নিউজ ডেস্কঃ  ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বেইত শেমেশ এলাকা ইসরায়েল, ১ মার্চ
মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন। পরে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, বেইত শেমেশ শহরে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *