প্রধান মন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়ায় আসছেন

জাতীয়

স্টাফ রিপোর্টারঃ সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়ায় ফ্যামেলী কার্ড  বিতরন করবেন। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী  জনাব শাহে আলম শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান ।  ১৪ উপজেলায় এই কার্যক্রম  পরীক্ষামুলকভাবে পরিচালিত হবে।  তিনি বলেন সরকারের বয়স মাত্র ৯ দিন এর মধ্যে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড , ইমাম মোয়াজ্জিনদের ভাতা সবকিছুর কাজই দ্রুত এগুচ্ছে। প্রতিমন্ত্রী মীর  শাহে আলম মন্ত্রী হওয়ার পর বগুড়ায় এটিই প্রথম  সফর।  দুপরে এসে তিনি শিবগেঞ্জে  ৩ কোটি টাকা ব্যয়ে    আধুনিক ডাকবাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর মহাস্থানে শাহ সুলতান বলখী(র) এর মাজার জিয়ারত করেন। এলাকায় পথে পথে তিনি সাধারন মানুষের ভালবাসায় সিক্ত হন।শনিবার দিনব্যাপি কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *