বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

Uncategorized
তারেক রহমান ও জি এম কাদেরে। ফাইল ছবি

তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জি এম কাদের আশা প্রকাশ করে বলেন, তিনি তাঁর মেধা, যোগ্যতা এবং অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

জি এম কাদের আশা প্রকাশ করেন, তারেক রহমান তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জি এম কাদের তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *