শিবগঞ্জে ক্যান্সার রোগীর পাশে দাড়ালেন মাওলানা শাহাদাতুজ্জামান

শিবগঞ্জ

বগুড়ার শিবগঞ্জ দেউলী ইউনিয়নের পাতালিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। খবর পেয়ে খোঁজ খবর নিতে তার বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব, দেউলী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মিনারুল ইসলাম, আজিবর ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে শহিদুল ইসলামের জন্য সুস্থতা কামনা করে দোয়া ও আর্থিক সহযোগিতা করেন মাওলানা শাহাদাতুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *