মব-সন্ত্রাসে ১০ মাসে নিহত ১৪০

আইনশৃঙ্খলা জাতীয়

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে মব সহিংসতা ও গণপিটুনির অন্তত ২৫৬টি ঘটনায় ১৪০ জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে অন্তত ২৩১ জন। এ পরিসংখ্যান আগের দুই বছরকে ছাড়িয়ে গেছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৩ সালে এ ধরনের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে এমন ঘটনায় মৃত্যু ১২৮ জনে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *