বগুড়ায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবার মানোন্নয়ন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

চিকিৎসা জাতীয়

নিত্য নিউজ প্রতিবেদকঃ প্রান্তিক জনগোষ্ঠীকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবার মানোন্নয়ন বিষয়ক অবহিতকরন সভা হচ্ছে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আয়োজনে বুধবার দিনব্যাপি এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট এবং  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক  ও অতিরিক্ত সচিব মোঃ আখতারুজ্জামান , পরিচালক নাছির উদ্দিন ,  ডাঃ আসিফ মাহমুদ. পরামর্শক, স্থপতি মনজুর কে এইচ উদ্দিন, মো: ফেরদৌস, পুষ্টি পরামর্শক অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এতে রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া,জয়পুরহাট, সিরাজগঞ্জ নওগাঁ, পাবনা, নাটোর ও গাইবান্ধার প্রায় ৫ শ ৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরীর মাধ্যম গ্রামীন জনগোষ্টির সেবার মান বৃদ্ধি, হেলথ প্রভাইডার এবং গ্রামীন জনগনের প্রশিক্ষন প্রদান,ঔষধ সরবরাহ বৃদ্ধি সহ নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়। বর্তমানে দেশে মোট ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *