
নিত্য নিউজ ডেস্কঃরাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৪টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি ৭তলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।