পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব

ইসলামিক জাতীয়
পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) তাওয়াফ করছেন মুসল্লিরা। পবিত্র মক্কা, সৌদি আরব

 নিত্য নিউজ ডেস্কঃ সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা যেন আরও সহজে ও স্বস্তিতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে চায় সৌদি আরব সরকার। এ জন্য দেশটি ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন এ উদ্যোগ ওই ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।       যাঁরা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাঁদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।যাঁরা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাঁদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন। এ সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজে কী কী সেবা চান, তা–ও বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *