যুদ্ধবিমান বিধ্বস্ত : তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। দলটি পূর্বনির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছে। এ ছাড়া নেতাকর্মীদের নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান।বিএনপি মিডিয়া সেল এসব পদক্ষেপকে ‘তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড […]

Continue Reading

‘টিফিন খেয়ে ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বিমান আমার ক্লাসে ঢুকে পড়ল’

মাঠে এসে আম্মুর কাছ থেকে টিফিন খেয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, একটা বিমান সোজা আমার ক্লাসরুমে ঢুকে পড়ল। এভাবেই ভয়াবহ ওই দৃশ্যের কথা জানায় মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মো. আবরার জাহিন।মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে মাইলস্টোন স্কুলে এসে জাহিন এসব কথা জানায়।সকালে মায়ের সঙ্গে স্কুল দেখতে এসেছিল সে।জাহিন বলে, ‘আমার বন্ধু […]

Continue Reading

রাজশাহী পৌঁছেছে নিহত পাইলটের মরদেহ, বিকেলে জানাজা

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় উপশহর এলাকার তার বাসভবনে।পাইলট সাগরের মেজো চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২১ জুলাই) মৃত্যুর খবর শোনার পর তার […]

Continue Reading

২০ শিক্ষার্থীকে উদ্ধার করা শিক্ষিকা মেহেরীন শহীদ জিয়াউর রহমানের ভাতিজি

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের জীবন তুচ্ছ করে ২০ শিক্ষার্থীকে উদ্ধার করে আটকা পড়ে দগ্ধ হয়ে নিহত হওয়া শিক্ষক মেহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি।জানা গেছে, মেহেরীন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। তার বাড়ি নীলফামারীতে।বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত […]

Continue Reading

ঘরে ফেরার আকুতি দগ্ধ আয়ানের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের সামনে কথা হয় আয়ানের খালাতো ভাই রাহিবের সঙ্গে। তিনি জানান, আয়ান হাসপাতালে থাকতে চাচ্ছে না।সে বলছে, সে […]

Continue Reading

স্কুল আঙিনায় পড়ে আছে স্কুলব্যাগ, হয়তো তাদের অনেকেই আর ফিরবে না

উত্তরায় মাইলস্টোন স্কুলের আঙিনায় পড়ে ছিল কয়েকটি ব্যাগ আর কিছুক্ষণ পরেই হয়তো তারা বাড়ি ফিরত। কিন্তু তাদের মধ্যে অনেকেই আর কখনোই বাড়ি ফিরবে না। আর কেউ হয়তো দগ্ধ হয়ে কাতরাচ্ছে যন্ত্রণায়।এই ঘটনায় আহত এক শিক্ষক বলেন, ‘এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল।শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে, তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই […]

Continue Reading

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন : আইএসপিআর

জাতীয় বার্ন ইনস্টিটিউটে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ছিলেন। এতে হাসপাতালের সামনে ব্যাপক ভীড় তৈরি হয়েছে। আজ সোমবার বিকেলে এই হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল […]

Continue Reading

যুবককে সাত ঘণ্টা আটকে রেখে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা

শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন শাহজাহান বাদশা (২৮)। অপরিচিত একটি প্রাইভেট কার ঢাকার উদ্দেশে যাত্রী তুলছিল। তিনি সেই প্রাইভেট কারে ওঠেন। এরপর তাঁকে জিম্মি করে নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৬ লাখ টাকা তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা […]

Continue Reading

বিএনপি ক্ষমতায় গেলে সাকিব কি দলে ফিরবেন, উত্তর দিলেন মির্জা ফখরুল

সাকিব আল হাসান কি আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে প্রশ্নগুলো বেশি শোনা গেছে, এটি তার অন্যতম। একই প্রশ্ন গতকাল শুনতে হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও।গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি […]

Continue Reading

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

এবার ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। গতকাল রবিবার (২০ জুলাই) রাত ৮টা পর্যন্ত কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ এ বিদ্যুৎ উৎপাদন হয়।বিষয়টি নিশ্চিত করে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ রবিবার রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ […]

Continue Reading