জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি বিভাগীয় মামলায় পদাবনতি ইনস্পেক্টর থেকে এস আই

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন। পুলিশ বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার এ শাস্তি কার্যকর করা হয়।জানা গেছে, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ […]

Continue Reading

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে প্রচারিত খবর সঠিক নয়: দাবি ট্রাম্পের

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলা নিয়ে গোপন গোয়েন্দা প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য ফাঁসের কড়া সমালোচনা করেন। একই সঙ্গে ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে প্রচারিত খবর সঠিক নয় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে […]

Continue Reading

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান,  বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি দল মগবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা করে।এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) […]

Continue Reading

পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

জলাশয়গুলো পলিথিন ও প্লাস্টিকে ভরে গেছে। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার ঠিক না থাকায় জীববৈচিত্র্য এখন ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশের সব শ্রেণি পেশার নাগরিকদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য […]

Continue Reading

ইরান হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া নিন্দা করেননি এরদোয়ান, কিন্তু কেন?

যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেশিরভাগ মিত্র এবং আঞ্চলিক অনেক রাষ্ট্র তীব্র সমালোচনা করলেও, তুরস্ক এখনো সরাসরি এই হামলার নিন্দা জানায়নি। গত শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ ক্ষমতা ধ্বংস করা।ট্রাম্প বলেন,  ‘এই হামলা […]

Continue Reading

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি : পেন্টাগনের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের পেন্টাগন সম্প্রতি প্রকাশিত এক মূল্যায়নে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। এই হামলা শুধু ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। গত শনিবার, যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন একে ‘অত্যন্ত […]

Continue Reading

আল উদেইদ ঘাঁটিতে হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ ইরানের

সোমবার (২৩ জুন) কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। এ ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।মঙ্গলবার (২৪ জুন) এক টেলিফোনালাপে পেজেশকিয়ান আমিরকে জানান, এই হামলার লক্ষ্য ছিল না কাতার কিংবা দেশটির জনগণ। বরং এটি কাতারের জন্য কোনও হুমকি […]

Continue Reading

আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার ঘোষণা দিয়েও যে কারণে লেজ গুটালো আমেরিকা-ইসরায়েল

নিত্য নিউজ ডেস্ক: ইসরায়েল-ইরানের মধ্যকার সংঘাত যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলো, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যা করার ইঙ্গিত দিয়েছিলেন।ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা.নিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে সরিয়ে দিলেই কেবল চলতে থাকা সংঘাত বন্ধ হতে পারে।আমেরিকা […]

Continue Reading

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—কে জিতল এই যুদ্ধে

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে কোনো মার্কিন নাগরিক নিহত হননি। বিশ্লেষকেরা বলছেন, এখন হয়তো যুদ্ধবিরতির একটা সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ইসরায়েল, ইরান আর যুক্তরাষ্ট্র—প্রতিটি দেশই নিজেদের বিজয়ের গল্প বলছে। মিসাইল ছোড়ার আগেই ইরান শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছিল।সোমবার সকালে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে। সেখানে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলার বিষয়ে […]

Continue Reading

একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের […]

Continue Reading