চবি শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু, ধরা পড়বে পাঁচ ধরনের মাদক

নিত্য নিুজ ডেস্ক: মাদক থেকে আগামীর ভবিষ্যৎ ছাত্র সমাজকে বাঁচাতে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক নির্মূলে দেশে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ডোপ টেস্ট। এজন্য যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে উন্নতমানের কীট। এটিতে ধরা পড়বে পাঁচ ধরনের মাদক। তবে কোনো শিক্ষার্থীর মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে শাস্তি নয়, পরিচয় গোপন রেখে […]

Continue Reading

চার জাহাজ সয়াবিন তেল এল ব্রাজিল–আর্জেন্টিনা থেকে

নিত্য অনলাইন ডেস্কঃ চার দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছে চারটি জাহাজ। এই চার ট্যাংকার বা তেল পরিবহনকারী জাহাজে অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে ৫২ হাজার টন। এসব জাহাজের সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে। এমন সময়ে এ চারটি জাহাজ বন্দরে এল, যখন বাজারে বোতলজাত সয়াবিনের সংকট চলছে। আবার এই তেল […]

Continue Reading

আগামী বছর নির্বাচিত সরকার দেখবে বাংলাদেশ

নিত্য অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস’র চারদিনের সেমিনারের উদ্বোধনী পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। যদিও তিনি এই বক্তব্যকে নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে বলেন, জানি না কী […]

Continue Reading

আঞ্চলিক সম্পাদক পরিষদের সিনিয়ার সহসভাপতি হলেন সংবাদিক মাজেদ

নিত্য নিউজ প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকার দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সমন্বয়ে এক আলোচনা সভা শনিবার ঢাকার পুরানা পল্টন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তর আলোচনা হয়। পরে সংগঠনকে গতিশীল করতে সর্বসম্মতিক্রমে দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল খান কে সভাপতি, সাপ্তাহিক গ্রামীণ আলো পত্রিকার সম্পাদক […]

Continue Reading

বগুড়ায় অনুষ্ঠিত হল চর উন্নয়ন প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠান

নিত্য নিউজ প্রতিবেদক: ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চর এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্যা চরস (এমফোরসি) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার আরডিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।   সরকারি ও বেসরকারি অর্থায়নে দুদিন ব্যাপি চলা এই প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড.. এ কে এম […]

Continue Reading

হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

নিত্য অনলাইন ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এদিন সকালে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে রাষ্ট্রপক্ষ। […]

Continue Reading

আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন দাস গ্রেপ্তার

নিত্য নিউজ ডেস্কঃ   চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা। বুধবার (৪ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেখানে রেলস্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা […]

Continue Reading

বগুড়ায় গাক এনজিওর কর্মকর্তার বিরুদ্ধে, সরকারি অফিসের প্রাচীর নির্মাণে বাঁধা শ্রমিককে চর থাপ্পড় মারার অভিযোগ।

নিত্য নিউজ প্রতিবেদক: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বগুড়া কর্পোরেট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারি অফিসের প্রাচীর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে, এসময় নির্মাণ শ্রমিককে চর থাপ্পড় মারার অভিযোগ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক মতলুবুর রহমান। হেনস্থার বিষয়ে জানতে চাইলে সেই নির্মাণ শ্রমিক হৃদয় এই প্রতিবেদককে বলেন, আমি দেয়াল নির্মাণে শ্রমিকের কাজ করছিলাম, এসময় […]

Continue Reading

আগরতলায় হাইকমিশনে হামলা: ৭ ভারতীয় আটক ও বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

নিত্য অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ ভারতীয়কে আটক করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন উপ-পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদটিতে […]

Continue Reading

বাংলাদেশি পর্যটকদের থাকতে দেবে না ত্রিপুরার হোটেলগুলো, পাবেনা কোনো পরিষেবা

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার কোনো হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। তাঁদের যে কোনো প্রয়োজনীয় পরিষেবা প্রধান থেকে বিরত রাখা হবে। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। গতকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। […]

Continue Reading