কাতারে বিমান প্রতিরক্ষা অপারেশন সেল খুলল আমেরিকা

আন্তর্জাতিক
ছবিসূত্র : রয়টার্স
 নিত্য নিউজ ডেস্কঃ   ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারের আল-উদেইদ এয়ার বেসে একটি নতুন কেন্দ্র খোলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যেটি মধ্যপ্রাচ্যে বায়ু ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সমন্বয় করবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, এই সামরিক স্থাপনায় ১৭টি দেশ সক্রিয়ভাবে কাজ করছে।

নতুন কেন্দ্রটির নাম হলো ‘মিডল ইস্টার্ন এয়ার ডিফেন্স কম্বাইন্ড ডিফেন্স অপারেশনস সেল (এমইএডি-সিডিওসি)’ এবং এটি কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টার (সিএওসি)-এর আওতায় পরিচালিত হবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অংশীদার দেশগুলোর সেনা সদস্যরাও থাকবে।

সেন্টকম-এর কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, ‘এটি মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেলটি অঞ্চলের সেনারা কিভাবে প্রতিরক্ষা সমন্বয় করবে এবং দায়িত্ব ভাগাভাগি করবে তা উন্নত করবে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউএস এয়ার ফোর্স সেন্ট্রাল (এএফসিইএনটি)-এর কর্মীরা অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথ মহড়ার পরিকল্পনা, প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া নিয়ে কাজ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *