
নিত্য নিউজ ডেস্কঃ বগুড়ার দূপঁচাচিয়া উপজেলার এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা নিহত পিন্টু লটো কোম্পানীর ডিলার। বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে দুপচাচিয়া উপজেলা সদর থেকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে অপহরণের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সোমবার রাত ৯টা ৮ মিনিটে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় পিন্টুকে। তার কয়েক ঘন্টা পর পাশের উপজেলা আদমদীঘি থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পিন্টু আকন্দের পারিবারিক বা এলাকাবাসীর সাথে কোনো দ্বন্দ্ব ছিলো না জানান স্বজনরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, যে মাইক্রোবাসে পিন্টুকে অপহরণ করা হয় সেই মাইক্রোবাসেই তাকে হত্যা করা হয়। অপহরণের কয়েক ঘন্টা পর মরদেহ ও হত্যাকান্ডে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। এ সময় মাইক্রোবাসের চালক সানোয়ারসহ আরো একজন সন্দেহভাজনকে আটক করা হয়। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে জানান পুলিশ। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রাণীনগরের লোহাচড়া গ্রামের বাসীন্দা।
