
নিত্য নিউজ প্রতিবেদকঃ বগুড়ার সারিয়াকান্দিতে অনুষ্ঠিত হলো নারী ও শিশু অধিকার বিষয়ক সমাবেশ। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে সারিয়াকান্দি সিনিয়র মাদ্রাসা মাঠে বুধবার বিকেলে এ সমাবেশে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক নিপুন রায়, সারিয়াকান্দী- সোনাতলা আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম।সমাবেশে জেলা বিএনপি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে বিকেল থেকেই সারিয়াকান্দি বিএনপির নেতাকর্মিসহ সাধারন মানুষ দলে দলে যোগদান করেন।
উপস্থিত জনগনের উদেশ্যে সারিয়াকান্দী- সোনাতলা আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে নারী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নদী ভাঙ্গন এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা । তিনি নির্বাচিত হলে নারী অধিকার এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন। সবার কাছে তিনি ধানের শীষে ভোট চান। পাশাপাশি বগুড়া -৭ আসনে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।
