বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

জাতীয় বগুড়া

নিত্য নিউজ প্রতিবেদক, বগুড়াঃ “দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান কে সামনে রেখে  বগুড়ায় উদ্বোধন করা  হলো   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর।   জেলা প্রাণি সম্পদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সমন্বয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সদর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ চত্তর বনার্ঢ্য র্যালি শুরু হয়ে নুরানি মোড় ঘুরে প্রদর্শনী চত্তরে শেষ হয়। র‍্যালী শেষে প্রদর্শনীর উদ্বোধন, প্রদর্শনী পরিদর্শন, আলোচনাসভা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী প্রদর্শনীতে বগুড়া সদর উপজেলার সকল পর্যায়ের খামারি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান চল্লিশ (৪০) টি স্টলে তাদের প্রাণী, প্রযুক্তি, সফলতার কার্যক্রম উপস্থাপন করেন। প্রদর্শনীতে নারী উদ্যোক্তা, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রক্রিয়াজাত ভ্যালু এ্যাডেড পণ্য প্রক্রিয়া জাতকারী, ভ্যাক্সিন, টিকা, ঔষধ খাদ্যের প্রযুক্তি, উৎপাদনকারী উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রানিসম্পদ ফ্রি সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম),উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল ওয়াজেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বগুড়া জেলা ডেইরি খামারী এসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা তিলক,সাধারন সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন,জেলা ভেটেরিনারি অফিসার, ডা: সোহেল খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠানসঞ্চালনা করেন উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডা. মো: রায়হান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *