বগুড়া জেলা বিএনপি’র শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রিপনের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

নিত্য তথ্য বিএনপি
  1. নিত্য নিউজ প্রতিবেদক :

বগুড়া জেলা বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সফল যুবনেতা জনাব নূর মোহাম্মদ রিপন এর উদ্যোগে বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীস ফতেহ আলী জামে মসজিদে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এবং বগুড়া জেলা বিএনপি’র সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ও তার সহধর্মিনীর সুস্থতা কামনা করে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক, বগুড়া শহর বিএনপি। বিশেষ অতিথি ছিলেন জনাব সবুজ দেওয়ান, সহ-সভাপতি, বগুড়া জেলা যুবদল এবং জনাব রাশেদুল কবির রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, বগুড়া জেলা যুবদল।

অনুষ্ঠানটি সাংগঠনিক ভাবমূর্তির পাশাপাশি সমাজসেবামূলক দিকও তুলে ধরেছে, যেখানে অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *