পাঠ্যপুস্তকে মাওলানা ভাষানীর জীবন ও কর্ম সন্নিবেশিত করতে হবে- বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু

Uncategorized জাতীয় বগুড়া

নিত্য নিউজ ডেস্কঃ

জাতীয়তাবাদী সাংবাদিক সমাজ বগুড়ার উদ্যোগে আফ্রো-এশিয়ার মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা শহরের সাতমাথা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজুর সভাপতিত্বে  স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে  মাওলানা ভাসানীর কর্ম-ময় জীবন কর্ম  তুলে ধরেন বগুড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

সিনিয়ার সাংবাদিক  সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায়  সভায় মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মজীবন ও অবদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাহিন, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভির আলম রিমন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সিনিয়র সদস্য ইনছান আলী শেখ, বজলুর রশিদ সুইট, মির্জা আহসান হাবিব দুলাল, সাপ্তাহিক বাংলা টেলিগ্রাম পত্রিকার সম্পাদক রায়হান আহম্মেদ রানা, আব্দুস সালাম, বৈশাখী টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি সুমন সরদার, এনটিভির স্টাফ রিপোর্টার আতিকুর রহমান সোহাগ, এখন টিভির বগুড়া ব্যুরো চীফ মাজেদুর রহমান, দৈনিক মুক্ত জমিন পত্রিকার সিনিয়ন সাংবাদিক আতিকুর রহমান খান মিন্টু, শাহ সাব্বির রহমান, আল-মুমিন, রিয়াদ, মহিউদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে রেজাউল হাসান রানু বলেন, আফ্রো-এশিয়ার মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষানী ছিলেন নির্লোভ, নিরহংকার, স্বাচ্ছাদেশপ্রেমিক একজন নেতা। তার অবদান অবিশ^রণীয়। বাংলাদেশের ইতিহাসে মাওলানা ভাষানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত দেশপ্রেমিক রাজনীতিবিদ খুুঁজে পাওয়া ভার। দেশের বর্তমান পরিস্থিতিতে মাওলানা ভাষানীর মত একজন নেতার বড়ই প্রয়োজন। তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যপুস্তকে মাওলানা ভাষানীর জীবন ও কর্ম সন্নিবেশিত করতে হবে। একই সাথে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মাওলানা ভাষানীর স্মৃতিচারণ করা প্রয়োজন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মহসিন আলী রাজু বলেন, বর্তমান প্রজন্মের সাংবাদিকদের মাওলানা ভাষানী সম্পর্কে জানা উচিত এবং লেখনীর মাধ্যমে তা জনগণকে জানানো প্রয়োজন। এটাই এখন সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *