বগুড়ায় জামাযাত প্রার্থীর মটর সাইকেল শোডাউন, ভোট চাচ্ছেন দাড়িপাল্লায়

Uncategorized

নিত্য নিউজ প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী  গোলাম রাব্বানীর   দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী শোডাউন হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর নামক স্থান থেকে এ মটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়। প্রায় ৫ শ মটর সাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু করলেও পরে সহস্রাধিক মটর সাইকেল র্যারিতে যোগ দেয়। বগুড়ার গাবতলী থানা মোড় হয়ে পেরীরহাট, বাগবাড়ী হয়ে পরে শাজাহানপুরের বিভিন্ন এলাকায় শো ডাউন করে।  মটর সাইকেল শোভযাত্রা থেকে দাড়িপল্লা মার্কায় ভোট চায় জামায়াত কর্মিরা। শাজাহানপুর ও গাবতলী উপজেলা  নিয়ে বগুড়া ৭ আসন। এ আসন থেকে বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে টানা ৪ বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ী বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *