আজ থেকে বন্ধ হচ্ছে অর্ধকোটি মোবাইল সিম

জাতীয় প্রযুক্তির দুনিয়া

আজ থেকে বন্ধ হচ্ছে অর্ধকোটি মোবাইল সিম

সংস্থাটি জানিয়েছে, অরিক্ত সিম বন্ধের নির্দেশনা মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে। এতে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিমের সংখ্যা ৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।সংস্থার তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত সিম রয়েছে ২৬ কোটি ৬৩ লাখ, এর মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। এর মধ্যে প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম ছিল। তিন মাসের নোটিশ শেষে এখনো প্রায় ৫০ লাখ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি।বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেসব সিম আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।বিশ্বজুড়ে সিম ব্যবহারে বাংলাদেশের অবস্থান নবম। দেশে বর্তমানে ১৮ কোটি ৭৯ লাখ সক্রিয় সিম রয়েছে, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর চেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *