বগুড়ায় টাইফয়েড টীকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চিকিৎসা

নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।প্রথম দিনে ১৭ টি বিদ্যালয়ে ৫ হাজার ৮২ জনকে টিকা দেওয়া হচ্ছে।৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।পরীক্ষিত এই টিকা পার্শবর্তী দেশ ভারত নেপালে দেওয়া হয়েছে।টিকা দেওযার পর শিক্ষার্থীরা জানিয়েছেন টীকা দিতে কোন অসুবিধা হয়নি। তারা ভাল আছেন।


সিভিল সার্জন খুরশীদ আলম বলেন ক্যাম্পেইনে ব্যবহৃত টিকা নিয়ে কোন প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। যে টিকা পার্শ্ববর্তী ভারত নেপালে দেয়া হয়েছে, ঢাকায় পাইলট কর্মসূচী হয়েছে।সেখানে বিরুপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলাতে মোট সাড়ে নয় লাখ শিশুকে টিকা দেওয়া হবে। আজ টিকা দিতে পেরে ক্ষুদে শিক্ষার্থীরা উল্লাশ প্রকাশ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *