জয়পুরহাটে বিভিন্ন উপজেলায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বর, ২৫ইং

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এছাড়াও একই দাবিতে দিনব্যাপী বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, সদর অফিস সেক্রেটারি আব্দুল ওহাব প্রমুখ।

এদিকে, একই দাবিতে পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা আমির সুজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মুক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও জেলা জামায়াত নেতা সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

অপরদিকে, আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে উপজেলা আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ এবং পৌর আমির জাকারিয়া হোসেন প্রমুখ।

একই দাবিতে কালাই উপজেলা আমির মাওলানা মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ ও মোজাফফর হোসেন।

এছাড়াও ক্ষেতলাল উপজেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

মাহফুজ রহমান
জয়পুরহাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *