নির্বাচন বানচালের চেষ্টাকারীরা রাজনীতি থেকে মাইনাস হবে

Uncategorized
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এ জন্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, কারা নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতে চায়, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে।যারা নির্বাচন বয়কট করার চেষ্টা করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। অবৈধ অস্ত্র মাঠে থাকলে ফ্যাসিস্ট শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করার জবাব অবশ্যই সরকারের কাছে আছে।গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনা নিয়ে সালাহউদ্দিন বলেন, ওই ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কি না, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরো প্রশ্ন উঠবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *