ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ

খেলাধুলা

ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ

    ক্রীড়া প্রতিবেদকঃ   বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার  বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।সংবাদ সম্মেলনে তিনি জানান, এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য একটি ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল।

নতুন এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। এনএসসি আরও জানিয়েছে, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে এবং নতুন এডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *