
এর আগে ১৫ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে কীভাবে স্বাগত জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
এছাড়া ঢাকায় অবস্থানকালে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন বলে জানিয়েছেন দলের একাধিক সূত্র। ওই বাসার পাশেই ‘ফিরোজা’য় কয়েক বছর ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া।
