নির্বাচনের তফসিল ৮-১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন

জাতীয় নির্বাচন-২৬
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আজ রোববার নির্বাচন ভবনে
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।

  নিত্য নিউজ ডেস্কঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে। ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে । সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *