বগুড়ায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Uncategorized

ষ্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সরকারি আজিজুল হক কলেজ ১-০ গোলে আদর্শ কলেজকে পরাজিত করেছে।বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় একমাত্র জয়সূচক গোলটি করেন আজিজুল হক কলেজের জুনায়েদ।এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)মো: মাসুম হোসেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আতোয়ার রহমান।

বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল , বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল ,বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, আজিজুল হক কলেজের শরীরচর্চা শিক্ষক আব্দুল আলিম, ফুটবল প্রশিক্ষক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, ক্রীড়া সংগঠক আতিকুর রহমান আতিক প্রমুখ। টুর্নামেন্টে বগুড়া জেলার ১৪ টি কলেজ অংশগ্রহণ করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *