
মোকামতলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এসময় ২০০ জন সুবিধাভোগী প্রান্তিক কৃষক কৃষি প্রণোদনার এই সুবিধা গ্রহণ করেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই সার ও বীজ বিতরণ করা হয়।
এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোহাম্মদ আপেল মাহমুদ, রাজিব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, “শিবগঞ্জ কৃষি নির্ভর এলাকা। সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে, সেগুলোকে যথাযথ কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে হবে।
