নিত্য নিউজ ডেস্কঃ
নির্বাচন নিয়ে জোট গঠনে ব্যস্ত রাজনৈতিক দলগুলি । ছোট ছোট দলগুলি জোট গঠনের প্রক্রিয়ায় দৌঁড় ঝাপ শুরু করেছে। বৃহত্তর একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা নিয়ে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চের শরিক ছয় দলসহ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের করণীয় নিয়েও দলগুলোর মধ্যে আলোচনা হয়। এ সময় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ, আসন সমঝোতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে কথা বলেন।

এছাড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুনও বৈঠকে অংশ নেন।
