বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে বগুড়ায় আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ।বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপি এই অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে উপস্থিত ছিলেন বগুড়ার নেতাকর্মীরাও। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী,সাধারণ সম্পাদক রাজীব আহসান,সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম
সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু,
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির
সিনিয়র সহ-সভাপতি -আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া
যুবদল বগুড়া জেলা কমিটির
সভাপতি জাহাঙ্গীর আলম
সাধারণ সম্পাদক আবু হাসান,
স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা কমিটি সভাপতি সরকার মুকুল
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,ছাত্রদল বগুড়া জেলা সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, মাসব্যাপি এই কর্মসূচিতে চারটি বিভাগীয় কেন্দ্রে এমন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চট্রগ্রাম ও খুলনার পর এবার বগুড়ায় দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয়তাবদী যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। প্রথম দিন মমইন পার্ক এ্যান্ড রিসোর্টে কৃষি, পরিবেশ ও নাগরিক সমস্যা নিয়ে একটি সভার আয়োজন রয়েছে। শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীদের নিয়ে তরুনদের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে শনিবার বিকেলে ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
