নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ায় প্রায় আড়াই লাখ টাকা সমপরিমান ৫০০ টাকার জাল নোটসহ ১৩ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৭ মার্চ বিকেলে জেলার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. রাসেল মন্ডল (৩০) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
তিনি জানান, রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোটসহ মোট ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির অধিক মামলা আছে
