সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার

জাতীয় ঢাকা নিত্য তথ্য বাংলাদেশ রাজনৈতিক

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমির হোসেনের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি ১৪ দলের সমন্বয়ক ছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে আবার বিদেশে পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *