

নিত্যনিউজ ডেস্কঃ ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় যমুনা বিডি নিউজ কার্যালয়ে জাতীয়তাবাদী সাংবাদিক সমাজ বগুড়া আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সবুর শাহ লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন ফজলে রাব্বি ডলার।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন হানাদারদের দোসর এখনও সক্রিয় তাদের সর্বশেষ শিকার ওসমান হাদী ও এরশাদ উল্লাহ্।বক্তারা তার ও বাংলাদেশের অভিভাবক গণতান্ত্রিক অধিকার আদায়ের আপোষহীন নেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করেন।তারা বলেন দেশ বিরোধী চক্রকে লেখনীর মাধ্যমে চিহ্নিত করে জনগনের মধ্যে মুখোস উন্মোচিত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন ইনছান আলী শেখ, মমিনুর রশিদ সাইন,সৈয়দ ফজলে রাব্বি ডলার, মহসিন আলী রাজু, রেজাউল হক বাবু, বজলুর রশিদ সুইট, রায়হান আহম্মেদ তালুকদার রানা, সুমন সরদার, সাহাদত সাহিন, নিবির হোসেন, মিজানুর রহমান আসিক, ইমন প্রমুখ।
