১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

Uncategorized
দেশের আরো ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের ডা. মিজানুর রহমান।এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।গতকালের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মাঠে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য তাদের অটুট রয়েছে বলেও জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *