
নিত্য নিউজ প্রতিবেদকঃ সাংবাদিক কল্যান ট্রাস্টের উদ্যোগে বগুড়ায়, করতোয়ক কনভেনশন হলে রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়। শুক্রবার সকালে অনুদানের চেক বিতরন করেন তথ্য ও সম্প্রসারন মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে তিনি বলেন-গনমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায় না। এটি ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থেকে যায়। তাই গনমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য্য। এটির অবাধ স্বাধীনতা দিতে বর্তমান সরকার কাজ করছে। গনমাধ্যমকে ঢেলে সাজিয়ে তথ্যের অবাদ প্রবাহ সৃষ্টি করতে চায় সরকার।
বিশেষ অতিথি হিসেবে প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারী আতিকুর রহমান রুমন বলেন আজকের যে আর্থিক চেক সেটি অনুদান নয় এটি সাংবাদিকদের প্রাপ্য। তিনি বগুড়ায় সাংবাদিকদের উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক রেজাউল করিম বাদশা,দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস সাধারন সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৭ জেরার ৫১ জন সাংবাদিককে কল্যান অনুদানের এবং ৪৬ জন মেধাবী সন্তানকে মোট ২ কোটি ৪৩ লাখ ৫০ হাজারের চেক বিতরন করা হয়।
