
বগুড়া ব্যুরোঃ
ত্রয়োদশ নির্বাচনে দেড় বছর ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। আগের মত নির্বাচন হবে না। ডিভাইজ দেওয়া হবে কেন্দ্র কোন সমস্যা হলে সাথে সাথে সবাই জেনে যাবে। সম্মিলিত ভাবে অনিয়ম প্রতিহত করা হবে। এছাড়া কোন কর্মকর্তা নিয়ম বহিভ‚তভাবে আনসার গ্রামপ্রতিরক্ষা বাহিনীকে ভোটের কাজে নিয়োগ দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান বগুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শহরের খান্দার খেলার মাঠে মাস্টার প্যারেড এসব কথা জানান। একই সাথে এই প্যারেড ভার্চুয়ালী চলে রংপুর, দিনাজপুর ও নিলফামারী জেলায়।বক্তব্যে তিনি আরো বলেন আনসার সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এবার ডিউটির টাকা সাথে সাথেই পাবে।
ভোটের ডিউটি ব্যাপারে বলেন প্রতি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোট চলাকালে ও ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত কমর্ক্ষেত্রে থাকতে হবে। দেশে এবার সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন দেখতে পাবে জাতি। এ জন্য সকল বাহিনেই নিরলসভাবে কাজ করছে।
বগুড়ায় ৯ শ ৮৩টি ভোটকেন্দ্রে এবার ১২ হাজার ৭ শ ৭৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করবে । এছাড়া রংপুর জেলায় ৮শ ৭৩ টি ভোট কেন্দ্রে ১১ হাজার ৩ শ ৪৯ জন, দিনাজপুর জেলায় ৮ শ ৪৪টি ভোট কেন্দ্রে ১০ হাজার ৯শ ৭২ জন এবং নিলফামারী জেলায় ৫শ ৬২ ভোট কেšেদ্র ৭ হাজার ৩ শ ৬ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োজিত থাকবে। প্যারেড পরিচালনা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ডার সাদ্দাম হোসেন
