এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া
নিত্য নিউজ ডেস্কঃ এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট একটু হেঁটে দেখেন। বাংলাদেশকে আগে চেনেন, তারপরে আমরা ভরসা করতে পারব আমাদের জন্য কিছু করতে পারবেন কী না।’ দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

