শক্তিশালী ১০ পাসপোর্টের শীর্ষ এশিয়ার তিন দেশ

আন্তর্জাতিক

কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টা দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। এ বছরও তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের পাসপোর্ট
শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক নম্বরে সিঙ্গাপুর। গত বছরও দেশটি এক নম্বরে ছিল। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা বা অন-অ্যারাইভাল ভিসা পান।

তবে ২০২৫ সালে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিনা বাধায় পাকিস্তান, মৌরিতানিয়া, সোমালিয়া ও বলিভিয়ায় প্রবেশ করতে পারলেও এ বছর এ সুবিধা হারিয়েছেন। আর এ বছর পাপুয়া নিউগিনিতে ভিসামুক্ত প্রবেশসুবিধা পেয়েছেন।

জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট
তালিকায় জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে। এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান। আন্তর্জাতিক সম্পর্কের শক্তি, শক্তিশালী অর্থনীতি ও বিশ্বস্ততার কারণে এ দুই দেশের পাসপোর্ট এ সুবিধা পায়। এ অবস্থান এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রভাব, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু অংশের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিসা চুক্তির প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *