
নিত্য নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে মাদুরোকে এমডিসিতে নেওয়ার বিষয়টি জানিয়েছে বিবিসি।লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাঁকে প্রায় ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে এই আটক কেন্দ্রে নেওয়া হয়।
