
মুখপাত্র আরও জানান, মহাসচিব বারবারই বলেছেন— সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা হয়নি। একইসঙ্গে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি তিনি আহ্বান জানান।
এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। বিবিসি বলছে, কলম্বিয়ার আহ্বানে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামীকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
