
নিত্য নিউজ ডেস্কঃ মনোনয়ন যাচাই বাছায়ের প্রথম দিনে বগুড়া-২ আসনের নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার হলফ নামায় তারিখের গরমিল থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার মনোনয়ন পত্র বাতিল করেন।
এছাড়া একই আসনে হাল নাগাদ আয়কর রির্টান জমা না করায় জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ, সতন্ত্র, প্রার্থী রেজাউল করিম তালুকদার মিথ্যা তথ্য দেওয়ায়, এবং তথ্য গরমিল থাকায় গনঅধিকার পরিষদের সেলিম সরদারের এর মনোনযন পত্র বাতিল করা হয়। তবে এই বাতিল করা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। এ আসনে মোট ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। ধানের শীষে মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর শাহদত ইসলামের দাড়িপাল্লা মার্কার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহন করেন জেলা রির্টা নিং কর্মতকর্তা। ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র স্থগিত রয়েছে।
