নিত্য নিউজ ডেস্কঃ আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।
সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনের সময় আগামী ২০শে ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়। যা চলবে ১৫ই মার্চ পর্যন্ত।