হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রায় আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ

Uncategorized

mzamin

নিত্য নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, ‘রায়টা ভিন্নভাবে হলেও হতে পারতো, হয়নি। আমার বিপক্ষে গিয়েছে। সে জন্য আমি ক্ষুব্ধ। আমার ভেতরে কষ্ট লালন করছি। এর বাইরে আমার কিছু বলার নাই। এজন্যই কষ্ট পাচ্ছি যে আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এটা কি আমাকে কষ্ট দেবে না?’

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ের পর এক প্রতিক্রিয়ার এসব কথা বলেন মো. আমির হোসেন।

তিনি বলেন, ‘আমার পক্ষে এই মামলায় আপিল করার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন। অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ নেই। আপনারাতো দেখেছেন আমাকে রায়ের কপিও ট্রাইব্যুনাল দেবে না বলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *