

নিত্য নিউজ ডেস্কঃ বগুড়ায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলার চিরায়ত নবান্ন উৎসব। আমরা কজন শিল্পগোষ্ঠি ও ঋদ্ব সৃজনের আয়োজনে রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে নবান্নের ঐতিহ্য তুলে ধরে শিল্পীরা। এসময় নাচ ও গান পরিবেশন করেন তারা।
এর আগে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু উপস্থিত সকলকে মুড়ি, মওয়া, চিরা, নাড়ু, পিঠা খাইয়ে দেন। নবান্ন উৎসবে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। গ্রামীন হাজার বছরের ঐতিহ্য নবান্ন উৎসবকে বাচিয়ে রাখতে কবি সাহিত্যিকদের এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক মাজেদুর রহমান, আমরা কজন শিল্পীগোষ্ঠির সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, আমন্ত্রিত অতিথি খালেকুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিন ত্রয়ী ও মাহবুব আলম সোহাগ।
