
মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাস।
ঢাকার মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে ছাইয়াফ (২২) নামে এক তরুণ মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার পর মিরপুরের শাহ আলী থানার উত্তর নবাবের বাগের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসে কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। অগ্নিসংযোগ করে তাঁরা বাসটির ভিডিও মুঠোফোনে ধারণ করছিলেন।
