নিত্য নিউজ বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে প্রয়াত অভিনেতা সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল, শোবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে এমন গুঞ্জন ছিল। এবার এ নিয়ে ভিন্ন কথা বললেন সালমান শাহর সহকারী মো. মুনসুর আলী। তার মতে, শাবনূর নয়, মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক।একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করলেন মো. মুনসুর আলী। সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে মো. মুনসুর আলী বলেন, আমি সালমান শাহর সঙ্গে সাড়ে ৪ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবী মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে ‘দেনমোহর’ সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই।তিনি আরও বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমায় বলেন, তোমার ভাবী আমায় এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করবো না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।