১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হলো সেনানিবাসের সাবজেলে

আইন-আদালত জাতীয়
১৫ সেনা কর্মকর্তাকে এই প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়
১৫ সেনা কর্মকর্তাকে এই প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়
নিত্য নিউজ ডেস্কঃ  মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

আজ সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যান ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সরোয়ার হোসেন আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেছিলেন, তাঁর মক্কেলদের সাবজেলে (উপকারাগার) রাখা হবে। পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনাসদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা হবে, সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *