নিত্য নিউজ প্রতিবেদক:
এনসিপি নেতাকর্মিরা বিকট শব্দ পেয়ে মিলনায়তন থেকে বেরিয়ে দেখেন মিলনায়তন প্রাঙ্গণ ধোঁয়ায় আচ্ছন্ন। আতঙ্কিত হয়ে পরেন বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মিরা। এসময় তাদের নজরে আসে অবিস্ফরিত একটি ককটের তার আগে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সোমবার বিকালে এনসিপির সমন্বয় সভায় সারজিস আলম যোগদানের পরপরই এ ঘটনা ঘটে।এ ঘটনার পরপরই সভা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন সারজিস আলম। সভাস্থল ত্যাগের আগে সারজিস আলম জানান, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে।পুলিস সুপারের কার্যালয়ের পাশেই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে। পুলিশ জানায়,এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।সারজিস আলম সভাস্থল ত্যাগ করার পরপরই এনসিপির একটি বিক্ষোভ মিছিল বের হয়।
.
