বগুড়ায় বিএনপির ৪ নেতা দলীয় প্রার্থী হিসেবে পেলেন গ্রীন সিগনাল

জাতীয় বগুড়া রাজনৈতিক

নিত্য নিউজ প্রতিবেদকঃ
অবশেষে বগুড়ায় ৪ জন বিএনপির নেতাকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে গ্রীন সিগনাল দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়ায় ৪ টি আসনে চার জন প্রার্থীকে মৌখিকভাবে প্রস্ততি নিতে বলা হয়েছে। মৌখিকভাবে গ্রীন সিগনাল পাওয়া বিএনপি নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন।
এই চারজন প্রার্থী হলেন বগুড়া-১ আসন থেকে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া -৩ আসন থেকে মুহিত তালুকদার, বগুড়া -৪ আসন থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া -৫ আসন থেকে সাবেক সংসদ গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া-২ আসন( শিবগঞ্জ) এলাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়া হতে পারে । বগুড়া -৬ এবং ৭ আসন বরাবরের মত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারেন। তবে এটি নিশ্চত হতে আরো কিছুটা সময় লাগতে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রাথমিক ভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছে। জামায়াতে ইসলামী বগুড়ায় ৭ টি আসনে প্রার্থী চড়ান্ত তালিকায় রয়েছেন বগুড়া -১ আসন থেকে অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া -২ আসন থেকে সাবেক এমপি অধ্যক্ষ শাহাদাতুজ্জামান, বগুড়া -৩ আসন থেকে নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া -৪ আসন থেকে ড.মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া -৫ আসন থেকে মাওঃ দবিবুর রহমান. বগুড়া -৬ আসন থেকে আবিদুর রহমান সোহেল, এবং বগুড়া -৭ আসন থেকে গোলাম রাব্বানী ।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *