এইচএসসি ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা

নিত্য নিউজ ডেস্কঃ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে। এই দিন সকাল ১০টায় দেশের সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফল ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটের Result কর্ণার থেকে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ SMS পাঠিয়ে ফলাফল জানা যাবে।তবে শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল পাওয়া যাবে না।পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।চলতি বছরের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয়েছে ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী, যাদের মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *