বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার

Uncategorized

নিত্য নিউজ ডেস্ক:

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ববি শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের বগুড়া পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন এবং জামানতও হারান। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ববি আত্মগোপনে চলে যান। পরে বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা অন্তত ১২টি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এসব মামলার মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *